২৬ নভেম্বর, ২০২৬
সর্বশেষ সংবাদRSS
PoliceNewsBD

তাৎক্ষণিক ও নির্ভরযোগ্য বাংলা সংবাদ

০১অপরাধ

কেরানীগঞ্জ ও ঢাকায় ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার, ২০ ককটেল উদ্ধার

কেরানীগঞ্জ ও ঢাকায় ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার, ২০ ককটেল উদ্ধার
০২সারাদেশ

ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলার মামলায় বই বিক্রেতাসহ আটক ২

ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলার মামলায় বই বিক্রেতাসহ আটক ২
০৩সারাদেশ

জকিগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

জকিগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা
প্রচ্ছদসর্বশেষঅপরাধ▾পুলিশআইন-আদালতদুর্নীতিনিরাপত্তা ও সীমান্তসারাদেশ
অনুসন্ধান
প্রচ্ছদ/দুর্নীতি/দুর্গাপুরে কৃষক সহায়তা ও উন্নয়ন তহবিলের ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
দুর্নীতি• নেত্রকোনা

দুর্গাপুরে কৃষক সহায়তা ও উন্নয়ন তহবিলের ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৬, ০৫:২২ AM
শেয়ার:
দুর্গাপুরে কৃষক সহায়তা ও উন্নয়ন তহবিলের ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

নেত্রকোনার দুর্গাপুরে ইউনিয়ন পরিষদের দুই যৌথ হিসাব থেকে স্বাক্ষর জাল করে ৫৯ লাখ ১৫ হাজার ২৩৮ টাকা তোলার অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন

  • ▸বেবিচকে বিল ছাড়ে ঘুষ ও ওভারটাইমে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান
  • ▸ঢাকায় প্লটের দামের বাইরে কাঠাপ্রতি ১৪.৫ লাখ টাকা পর্যন্ত খরচ: টিআইবি
  • ▸দেওয়ানগঞ্জে দুই কোটি টাকার প্রকল্পের তালিকা প্রকাশ না করার অভিযোগ

নেত্রকোনার দুর্গাপুরে গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের যৌথ ব্যাংক হিসাব থেকে প্রশাসকের স্বাক্ষর জাল করে ৫৯ লাখ ১৫ হাজার ২৩৮ টাকা তোলার অভিযোগ উঠেছে ইউপি সচিব মো. রুয়েলুজ্জামানের বিরুদ্ধে। অভিযোগ প্রকাশের পর থেকে তিনি আত্মগোপনে আছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযোগ অনুযায়ী, বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৭৭ জন প্রান্তিক কৃষকের সহায়তার জন্য বরাদ্দ ২৬ লাখ ৫০ হাজার টাকা এবং ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের ৩২ লাখ ৬৫ হাজার ২৩৮ টাকা তোলা হয়েছে। ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

গত জুলাইয়ে ৮৭৭ কৃষককে তিন হাজার টাকা করে দেওয়ার জন্য ২৬ লাখ ৩১ হাজার টাকা বরাদ্দ হয়। ১৩ সেপ্টেম্বর সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখায় ইউনিয়ন পরিষদের যৌথ হিসাবে টাকা জমা হয়। আগের জমাসহ ওই হিসাবে ছিল ২৬ লাখ ৫৯ হাজার ৮৫৪ টাকা। কৃষকদের মধ্যে অর্থ বিতরণের চেক তৈরির দায়িত্ব দেওয়া হয় সচিব রুয়েলুজ্জামানকে।

প্রশাসক ফজলুর রহমানের অভিযোগ, তাঁর ও সংশ্লিষ্ট ইউপি সদস্যের স্বাক্ষর জাল করে ২৬টি চেকের মাধ্যমে ২৮ সেপ্টেম্বর থেকে গত রোববার পর্যন্ত ২৬ লাখ ৫০ হাজার টাকা তোলা হয়। ওই অর্থ কৃষকদের বিতরণ করা হয়নি। ব্যাংক হিসাবের বিবরণী সংগ্রহ করে দেখা যায়, হিসাবে অবশিষ্ট আছে ২ হাজার ৫০৪ টাকা।

প্রশাসকের ভাষ্য, উন্নয়ন সহায়তা তহবিলের যৌথ হিসাব থেকেও একইভাবে টাকা তোলা হয়েছে। আগের স্থিতি ও সরকারি বরাদ্দ মিলিয়ে ওই হিসাবে ৩৫ লাখ ৮৯ হাজার ৯৪৬ টাকা ছিল। তাঁর স্বাক্ষর জাল করে ৪৪টি চেকের মাধ্যমে বিভিন্ন সময়ে ৩২ লাখ ৬৫ হাজার ২৩৮ টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে।

লিখিত অভিযোগে ইউপি সচিব ছাড়াও মো. উসমান গণি, রিপন কর্মকার, রুয়েলুজ্জামানের স্ত্রী সুরাইয়া বিলকিস, উসমান গণির স্ত্রী বিলকিস আক্তার এবং রুয়েলুজ্জামানের আত্মীয় রোকন, রবিন ও রাকিব তালুকদারের নাম রয়েছে। অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকেও অভিযুক্ত করা হয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ বলেন, অভিযোগের ভিত্তিতে মো. উসমান গণি ও রিপন কর্মকারকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত বলেন, ব্যাংকের হিসাব বিবরণী পর্যালোচনা ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে অভিযোগ করা হয়েছে। সরকারি অর্থ আত্মসাৎ ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইউএনও আরও বলেন, আত্মসাতের অভিযোগ ওঠা অর্থের বড় অংশ প্রান্তিক কৃষকদের সহায়তার জন্য বরাদ্দ ছিল। প্রকৃত উপকারভোগীদের সহায়তা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: আজকের পত্রিকা

নিউজ আইডি: hpp5o3q3

সম্পর্কিত আরও খবর

বেবিচকে বিল ছাড়ে ঘুষ ও ওভারটাইমে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান
দুর্নীতি

বেবিচকে বিল ছাড়ে ঘুষ ও ওভারটাইমে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

২৫ নভেম্বর, ২০২৬
ঢাকায় প্লটের দামের বাইরে কাঠাপ্রতি ১৪.৫ লাখ টাকা পর্যন্ত খরচ: টিআইবি
দুর্নীতি• ঢাকা

ঢাকায় প্লটের দামের বাইরে কাঠাপ্রতি ১৪.৫ লাখ টাকা পর্যন্ত খরচ: টিআইবি

২৫ নভেম্বর, ২০২৬
দেওয়ানগঞ্জে দুই কোটি টাকার প্রকল্পের তালিকা প্রকাশ না করার অভিযোগ
দুর্নীতি• জামালপুর

দেওয়ানগঞ্জে দুই কোটি টাকার প্রকল্পের তালিকা প্রকাশ না করার অভিযোগ

২৫ নভেম্বর, ২০২৬
১

কেরানীগঞ্জ ও ঢাকায় ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার, ২০ ককটেল উদ্ধার

অপরাধ২৬ নভেম্বর, ২০২৬
২

ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলার মামলায় বই বিক্রেতাসহ আটক ২

সারাদেশ২৬ নভেম্বর, ২০২৬
৩

জকিগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

সারাদেশ২৬ নভেম্বর, ২০২৬

সম্পর্কিত খবর

দুর্নীতি

বেবিচকে বিল ছাড়ে ঘুষ ও ওভারটাইমে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

২৫ নভেম্বর, ২০২৬

বেবিচকে বিল ছাড়ে ঘুষ ও ওভারটাইমে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান
দুর্নীতি • ঢাকা

ঢাকায় প্লটের দামের বাইরে কাঠাপ্রতি ১৪.৫ লাখ টাকা পর্যন্ত খরচ: টিআইবি

২৫ নভেম্বর, ২০২৬

ঢাকায় প্লটের দামের বাইরে কাঠাপ্রতি ১৪.৫ লাখ টাকা পর্যন্ত খরচ: টিআইবি
দুর্নীতি • জামালপুর

দেওয়ানগঞ্জে দুই কোটি টাকার প্রকল্পের তালিকা প্রকাশ না করার অভিযোগ

২৫ নভেম্বর, ২০২৬

দেওয়ানগঞ্জে দুই কোটি টাকার প্রকল্পের তালিকা প্রকাশ না করার অভিযোগ

অন্যান্য বিভাগের খবর

অপরাধসারাদেশ
অপরাধআরও →
কেরানীগঞ্জ ও ঢাকায় ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার, ২০ ককটেল উদ্ধার
• ঢাকা

কেরানীগঞ্জ ও ঢাকায় ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার, ২০ ককটেল উদ্ধার

২৬ নভেম্বর, ২০২৬
সারাদেশআরও →
ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলার মামলায় বই বিক্রেতাসহ আটক ২
• দিনাজপুর

ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলার মামলায় বই বিক্রেতাসহ আটক ২

২৬ নভেম্বর, ২০২৬
  • ▪ জকিগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

PoliceNewsBD

সংবাদ বিভাগসমূহ

  • অপরাধ
  • পুলিশ
  • আইন-আদালত
  • দুর্নীতি
  • নিরাপত্তা ও সীমান্ত
  • সারাদেশ

© PoliceNewsBD — সর্বস্বত্ব সংরক্ষিত