২৬ নভেম্বর, ২০২৬
সর্বশেষ সংবাদRSS
PoliceNewsBD

তাৎক্ষণিক ও নির্ভরযোগ্য বাংলা সংবাদ

০১সারাদেশ

সাজেক সড়কের অবরোধ তুলে নেওয়ার দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের

সাজেক সড়কের অবরোধ তুলে নেওয়ার দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের
০২অপরাধ

কেরানীগঞ্জ ও ঢাকায় ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার, ২০ ককটেল উদ্ধার

কেরানীগঞ্জ ও ঢাকায় ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার, ২০ ককটেল উদ্ধার
০৩সারাদেশ

ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলার মামলায় বই বিক্রেতাসহ আটক ২

ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলার মামলায় বই বিক্রেতাসহ আটক ২
প্রচ্ছদসর্বশেষঅপরাধ▾পুলিশআইন-আদালতদুর্নীতিনিরাপত্তা ও সীমান্তসারাদেশ
অনুসন্ধান
অপরাধসবমাদকসাইবার অপরাধনারী ও শিশু
প্রচ্ছদ/অপরাধ/কেরানীগঞ্জ ও ঢাকায় ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার, ২০ ককটেল উদ্ধার
অপরাধ• ঢাকা

কেরানীগঞ্জ ও ঢাকায় ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার, ২০ ককটেল উদ্ধার

প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৬, ০৫:৪৬ AM
শেয়ার:
কেরানীগঞ্জ ও ঢাকায় ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার, ২০ ককটেল উদ্ধার

কেরানীগঞ্জে ২০টি ককটেল ও বোমা তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার হয়েছেন কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা।

আরও পড়ুন

  • ▸বরিশালে অনলাইন হয়রানির শিকার ৬৩.৫ শতাংশ, আইনি পদক্ষেপ নেন ৫.৮ শতাংশ
  • ▸পটুয়াখালীতে সাংবাদিককে মারধরের অভিযোগ, পরদিন তাঁর বিরুদ্ধে সাইবার মামলা
  • ▸ধানমন্ডিতে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিবকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলকর্মীরা

নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) কেরানীগঞ্জ থেকে দুজনকে এবং রাজধানীর একটি ফ্ল্যাট থেকে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তিনজনই কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের সিরাজনগর গ্রামের বাসিন্দা।

কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার দুজন হলেন নাজিম মিয়া (২১) ও আকাশ (১৯)। পুলিশ সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয়াবাজারে চেকপোস্ট বসিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি করা হয়। সেখান থেকে ২০টি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের পর তাঁদের গ্রেপ্তার করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস বলেন, গ্রেপ্তার দুজন নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। উদ্ধার করা ককটেলগুলো নিরাপত্তার স্বার্থে কালিন্দী ইউনিয়নের জনশূন্য স্থানে নিয়ে বিশেষজ্ঞ বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা নিষ্ক্রিয় করেছেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

একই দিন সকালে ঢাকার একটি ফ্ল্যাট থেকে কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে ডিএমপির সাইবার ইউনিট। তিনি সিরাজনগর গ্রামের মজিবুর রহমানের ছেলে।

জুলাইয়ের আন্দোলনের পর থেকে মাসুদ রানা পরিবার নিয়ে রাজধানীর একটি বাসায় থাকছিলেন বলে জানা গেছে। কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন চেয়ারম্যানের নির্দেশনায় বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ঢাকা জেলা ও ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন মিছিল-মিটিংয়ে তাঁকে সামনের সারিতে দেখা যেত বলে জানা গেছে।

ঢাকা জেলা ছাত্রলীগের এক সহসভাপতি নাম প্রকাশ না করার শর্তে জানান, মাসুদ রানা দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে রাজধানীর একটি ফ্ল্যাটে বসবাস করছিলেন। বুধবার সকালে ডিএমপির সাইবার ইউনিটের সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যান।

ওসি রুহুল কুদ্দুস বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। তবে তাঁকে এখনো কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়নি।’

সূত্র: আজকের পত্রিকা

নিউজ আইডি: fwmBEinZ

সম্পর্কিত আরও খবর

বরিশালে অনলাইন হয়রানির শিকার ৬৩.৫ শতাংশ, আইনি পদক্ষেপ নেন ৫.৮ শতাংশ
সাইবার অপরাধ• বরিশাল

বরিশালে অনলাইন হয়রানির শিকার ৬৩.৫ শতাংশ, আইনি পদক্ষেপ নেন ৫.৮ শতাংশ

২৬ নভেম্বর, ২০২৬
পটুয়াখালীতে সাংবাদিককে মারধরের অভিযোগ, পরদিন তাঁর বিরুদ্ধে সাইবার মামলা
অপরাধ• পটুয়াখালী

পটুয়াখালীতে সাংবাদিককে মারধরের অভিযোগ, পরদিন তাঁর বিরুদ্ধে সাইবার মামলা

২৬ নভেম্বর, ২০২৬
ধানমন্ডিতে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিবকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলকর্মীরা
অপরাধ• ঢাকা

ধানমন্ডিতে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিবকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলকর্মীরা

২৬ নভেম্বর, ২০২৬
১

সাজেক সড়কের অবরোধ তুলে নেওয়ার দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের

সারাদেশ২৬ নভেম্বর, ২০২৬
২

ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলার মামলায় বই বিক্রেতাসহ আটক ২

সারাদেশ২৬ নভেম্বর, ২০২৬
৩

জকিগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

সারাদেশ২৬ নভেম্বর, ২০২৬

সম্পর্কিত খবর

সাইবার অপরাধ • বরিশাল

বরিশালে অনলাইন হয়রানির শিকার ৬৩.৫ শতাংশ, আইনি পদক্ষেপ নেন ৫.৮ শতাংশ

২৬ নভেম্বর, ২০২৬

বরিশালে অনলাইন হয়রানির শিকার ৬৩.৫ শতাংশ, আইনি পদক্ষেপ নেন ৫.৮ শতাংশ
অপরাধ • পটুয়াখালী

পটুয়াখালীতে সাংবাদিককে মারধরের অভিযোগ, পরদিন তাঁর বিরুদ্ধে সাইবার মামলা

২৬ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীতে সাংবাদিককে মারধরের অভিযোগ, পরদিন তাঁর বিরুদ্ধে সাইবার মামলা
অপরাধ • ঢাকা

ধানমন্ডিতে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিবকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলকর্মীরা

২৬ নভেম্বর, ২০২৬

ধানমন্ডিতে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিবকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলকর্মীরা

অন্যান্য বিভাগের খবর

সারাদেশ
সারাদেশআরও →
সাজেক সড়কের অবরোধ তুলে নেওয়ার দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের
• রাঙামাটি

সাজেক সড়কের অবরোধ তুলে নেওয়ার দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের

২৬ নভেম্বর, ২০২৬
  • ▪ ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলার মামলায় বই বিক্রেতাসহ আটক ২
  • ▪ জকিগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

PoliceNewsBD

সংবাদ বিভাগসমূহ

  • অপরাধ
  • পুলিশ
  • আইন-আদালত
  • দুর্নীতি
  • নিরাপত্তা ও সীমান্ত
  • সারাদেশ

© PoliceNewsBD — সর্বস্বত্ব সংরক্ষিত