২৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ সংবাদRSS
PoliceNewsBD

তাৎক্ষণিক ও নির্ভরযোগ্য বাংলা সংবাদ

০১পুলিশ

গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি
০২আইন-আদালত

রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন

রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন
০৩অপরাধ

লক্ষ্মীপুরে ‘হত্যা ও অগ্নিসংযোগের’ নির্দেশনার অডিও, বিপ্লবের কণ্ঠ বলে দাবি

লক্ষ্মীপুরে ‘হত্যা ও অগ্নিসংযোগের’ নির্দেশনার অডিও, বিপ্লবের কণ্ঠ বলে দাবি
প্রচ্ছদসর্বশেষঅপরাধ▾পুলিশআইন-আদালতদুর্নীতিনিরাপত্তা ও সীমান্তসারাদেশ
অনুসন্ধান
প্রচ্ছদ/সারাদেশ/চাঁদপুরে খাবারে বিষ মেশানোর অভিযোগ, পাঁচ গরুর মৃত্যু
সারাদেশ• চাঁদপুর

চাঁদপুরে খাবারে বিষ মেশানোর অভিযোগ, পাঁচ গরুর মৃত্যু

প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৬, ০৭:৪৬ PM
শেয়ার:
চাঁদপুরে খাবারে বিষ মেশানোর অভিযোগ, পাঁচ গরুর মৃত্যু

চাঁদপুর সদরের বালিয়া গ্রামে একটি খামারে খাবার খাওয়ার পর পাঁচটি গরু মারা গেছে, অসুস্থ আরও কয়েকটি। সম্পত্তি বিরোধের জেরে বিষ মেশানোর অভিযোগ করেছেন খামারমালিকেরা; নমুনা পরীক্ষার পর মৃত্যুর কারণ জানা যাবে।

আরও পড়ুন

  • ▸মান্দায় আদালতের নিষেধাজ্ঞার মধ্যে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ
  • ▸সাজেকে ৩৮ দিন ধরে পর্যটনকেন্দ্র বন্ধ, অস্থিরতার পেছনে আধিপত্যের দ্বন্দ্ব
  • ▸পাকুন্দিয়ায় ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ৩

চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের বালিয়া গ্রামের একটি গরুর খামারে খাবার খাওয়ার পর পাঁচটি গরু মারা গেছে। অসুস্থ হয়েছে আরও কয়েকটি। শুক্রবার সকালে গাইনিগো দিঘির পাড় এলাকার গাজীবাড়িতে আকবর গাজীর খামারে এ ঘটনা ঘটে।

খামারের তত্ত্বাবধায়ক আমির গাজী জানান, সকালে গরুগুলোকে খাবার দেওয়ার কিছুক্ষণ পরই তাদের অবস্থার অবনতি হয়। মালিককে খবর দেওয়া হলেও তিনি পৌঁছানোর আগেই পাঁচটি গরু মারা যায়।

আকবর গাজী ও তাঁর ভাই কবির গাজীর অভিযোগ, সম্পত্তি নিয়ে তাঁদের সঙ্গে অন্য দুই ভাইয়ের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে ওই দুই ভাই গরুর খাবারে বিষ মিশিয়ে থাকতে পারেন বলে তাঁদের সন্দেহ। তাঁরা তদন্ত করে দায়ীদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ দেওয়ানও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেছেন। তিনি বলেন, বিষ প্রয়োগে, নাকি অন্য কোনো কারণে গরুগুলোর মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা প্রয়োজন।

খবর পেয়ে সদর উপজেলা ভেটেরিনারি সার্জন নূরনবী প্রামাণিক ঘটনাস্থলে যান। তিনি জানান, মৃত গরুর রক্ত ও খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। খামারমালিক থানায় অভিযোগ করেছেন; তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: আজকের পত্রিকা

নিউজ আইডি: F6dY6pGd

সম্পর্কিত আরও খবর

মান্দায় আদালতের নিষেধাজ্ঞার মধ্যে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ
সারাদেশ• নওগাঁ

মান্দায় আদালতের নিষেধাজ্ঞার মধ্যে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

২৭ নভেম্বর, ২০২৬
সাজেকে ৩৮ দিন ধরে পর্যটনকেন্দ্র বন্ধ, অস্থিরতার পেছনে আধিপত্যের দ্বন্দ্ব
সারাদেশ• রাঙামাটি

সাজেকে ৩৮ দিন ধরে পর্যটনকেন্দ্র বন্ধ, অস্থিরতার পেছনে আধিপত্যের দ্বন্দ্ব

২৭ নভেম্বর, ২০২৬
পাকুন্দিয়ায় ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ৩
সারাদেশ• কিশোরগঞ্জ

পাকুন্দিয়ায় ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ৩

২৭ নভেম্বর, ২০২৬
১

গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

পুলিশ২৭ নভেম্বর, ২০২৬
২

রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন

আইন-আদালত২৭ নভেম্বর, ২০২৬
৩

লক্ষ্মীপুরে ‘হত্যা ও অগ্নিসংযোগের’ নির্দেশনার অডিও, বিপ্লবের কণ্ঠ বলে দাবি

অপরাধ২৭ নভেম্বর, ২০২৬

সম্পর্কিত খবর

সারাদেশ • নওগাঁ

মান্দায় আদালতের নিষেধাজ্ঞার মধ্যে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

২৭ নভেম্বর, ২০২৬

মান্দায় আদালতের নিষেধাজ্ঞার মধ্যে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ
সারাদেশ • রাঙামাটি

সাজেকে ৩৮ দিন ধরে পর্যটনকেন্দ্র বন্ধ, অস্থিরতার পেছনে আধিপত্যের দ্বন্দ্ব

২৭ নভেম্বর, ২০২৬

সাজেকে ৩৮ দিন ধরে পর্যটনকেন্দ্র বন্ধ, অস্থিরতার পেছনে আধিপত্যের দ্বন্দ্ব
সারাদেশ • কিশোরগঞ্জ

পাকুন্দিয়ায় ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ৩

২৭ নভেম্বর, ২০২৬

পাকুন্দিয়ায় ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ৩

অন্যান্য বিভাগের খবর

অপরাধপুলিশআইন-আদালত
অপরাধআরও →
লক্ষ্মীপুরে ‘হত্যা ও অগ্নিসংযোগের’ নির্দেশনার অডিও, বিপ্লবের কণ্ঠ বলে দাবি
• লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ‘হত্যা ও অগ্নিসংযোগের’ নির্দেশনার অডিও, বিপ্লবের কণ্ঠ বলে দাবি

২৭ নভেম্বর, ২০২৬
পুলিশআরও →
গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি
• ঢাকা

গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

২৭ নভেম্বর, ২০২৬
আইন-আদালতআরও →
রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন
• ঢাকা

রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন

২৭ নভেম্বর, ২০২৬

PoliceNewsBD

সংবাদ বিভাগসমূহ

  • অপরাধ
  • পুলিশ
  • আইন-আদালত
  • দুর্নীতি
  • নিরাপত্তা ও সীমান্ত
  • সারাদেশ

© PoliceNewsBD — সর্বস্বত্ব সংরক্ষিত