২৫ নভেম্বর, ২০২৬
সর্বশেষ সংবাদRSS
PoliceNewsBD

তাৎক্ষণিক ও নির্ভরযোগ্য বাংলা সংবাদ

০১আইন-আদালত

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডের কথা বুঝিয়েছি: চিফ প্রসিকিউটর

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডের কথা বুঝিয়েছি: চিফ প্রসিকিউটর
০২অপরাধ

কেরানীগঞ্জে বিশেষ পিকআপসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, পাঁচজন কিশোর

কেরানীগঞ্জে বিশেষ পিকআপসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, পাঁচজন কিশোর
০৩সারাদেশ

বাঘায় বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলসদৃশ তরলভর্তি বোতল উদ্ধার

বাঘায় বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলসদৃশ তরলভর্তি বোতল উদ্ধার
প্রচ্ছদসর্বশেষঅপরাধ▾পুলিশআইন-আদালতদুর্নীতিনিরাপত্তা ও সীমান্তসারাদেশ
অনুসন্ধান
প্রচ্ছদ/আইন-আদালত/ছদ্মনামে বিজিবিতে ৩৮ বছর চাকরি, অবসরপ্রাপ্ত সিপাহির ১৩ বছরের কারাদণ্ড
আইন-আদালত• ঢাকা

ছদ্মনামে বিজিবিতে ৩৮ বছর চাকরি, অবসরপ্রাপ্ত সিপাহির ১৩ বছরের কারাদণ্ড

প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ০৬:২০ PM
শেয়ার:
ছদ্মনামে বিজিবিতে ৩৮ বছর চাকরি, অবসরপ্রাপ্ত সিপাহির ১৩ বছরের কারাদণ্ড

জালিয়াতি করে অন্যের পরিচয়ে বিজিবিতে চাকরির মামলায় অবসরপ্রাপ্ত সিপাহি আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

আরও পড়ুন

  • ▸আসামিকে আশ্রয় দিলে আশ্রয়দাতারও আলাদা বিচার হতে পারে: প্রধান কৌঁসুলি
  • ▸প্রত্যর্পণ চুক্তি ছাড়া হাসিনাকে ফেরানোর বৈধ পথ নেই: শিশির মনির
  • ▸হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের সাক্ষ্যগ্রহণ ৭ ডিসেম্বর

অন্যের পরিচয় ও নথি ব্যবহার করে ৩৮ বছর বিজিবিতে চাকরি করার মামলায় অবসরপ্রাপ্ত সিপাহি মো. আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম এ রায় দেন।

দণ্ডবিধির চারটি ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে এ সাজা দেওয়া হয়েছে। আদালত চার ধারায় ভিন্ন ভিন্নভাবে ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানাও করেছেন। জরিমানা দিতে না পারলে তাঁকে আরও ২ বছর ২ মাস কারাগারে থাকতে হবে।

আদালতের রায়ে বলা হয়েছে, ছদ্মনামে চাকরি করে আকবর আলী যে বেতন-ভাতা নিয়েছেন, সুদসহ তার সমপরিমাণ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিতে হবে। এ অর্থ আদায়ে তাঁর স্থাবর ও অস্থাবর সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।

দুদকের আইনজীবী শামীম হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় আকবর আলী পলাতক ছিলেন। আদালত তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, আকবর আলী বিজিবির রাজশাহীর ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সিপাহি। ১৯৮৩ সালে সিরাজগঞ্জে তৎকালীন বিডিআরের সিপাহি পদে নিয়োগের সময় জাহাঙ্গীর আলম নির্বাচিত হলেও পারিবারিক কারণে যোগ দেননি। আকবর আলী নিয়োগ পরীক্ষায় অযোগ্য হয়েছিলেন।

অভিযোগে বলা হয়, জাহাঙ্গীর আলমের অগোচরে তাঁর নাম, বাবার নাম, ঠিকানা ও সনদপত্র ব্যবহার করে আকবর আলী ১৯৮৩ সালের ১ মার্চ বিডিআরে যোগ দেন। ২০২২ সালের ২৫ মে তিনি অবসরে যান। চাকরির সময় ঠিকানা বদলের আবেদনে গ্রামের বাড়ি নদীভাঙনে বিলীন হয়েছে বলে উল্লেখ করলেও দুদকের অনুসন্ধানে গ্রামটি বিলীন না হওয়ার তথ্য পাওয়া যায়।

দুদকের অনুসন্ধানে আরও উঠে আসে, আকবর আলী বিয়ের কাবিননামাতেও জাহাঙ্গীর আলম নাম ব্যবহার করেছিলেন। বিষয়টি জানার পর প্রকৃত জাহাঙ্গীর আলম বিডিআর মহাপরিচালকের কাছে অভিযোগ করেন। পরে ২০২২ সালের ৭ জুন দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর মামলাটি করেন।

তদন্ত শেষে ২০২৪ সালের ১১ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগ গঠনের পর বিচারকালে ১৩ জনের সাক্ষ্য নেন আদালত।

সূত্র: আজকের পত্রিকা

নিউজ আইডি: 2lT5o0rn

সম্পর্কিত আরও খবর

আসামিকে আশ্রয় দিলে আশ্রয়দাতারও আলাদা বিচার হতে পারে: প্রধান কৌঁসুলি
আইন-আদালত

আসামিকে আশ্রয় দিলে আশ্রয়দাতারও আলাদা বিচার হতে পারে: প্রধান কৌঁসুলি

২৫ নভেম্বর, ২০২৬
প্রত্যর্পণ চুক্তি ছাড়া হাসিনাকে ফেরানোর বৈধ পথ নেই: শিশির মনির
আইন-আদালত• বাগেরহাট

প্রত্যর্পণ চুক্তি ছাড়া হাসিনাকে ফেরানোর বৈধ পথ নেই: শিশির মনির

২৫ নভেম্বর, ২০২৬
হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের সাক্ষ্যগ্রহণ ৭ ডিসেম্বর
আইন-আদালত• ঢাকা

হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের সাক্ষ্যগ্রহণ ৭ ডিসেম্বর

২৫ নভেম্বর, ২০২৬
১

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডের কথা বুঝিয়েছি: চিফ প্রসিকিউটর

আইন-আদালত২৫ নভেম্বর, ২০২৬
২

কেরানীগঞ্জে বিশেষ পিকআপসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, পাঁচজন কিশোর

অপরাধ২৫ নভেম্বর, ২০২৬
৩

বাঘায় বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলসদৃশ তরলভর্তি বোতল উদ্ধার

সারাদেশ২৫ নভেম্বর, ২০২৬

সম্পর্কিত খবর

আইন-আদালত

আসামিকে আশ্রয় দিলে আশ্রয়দাতারও আলাদা বিচার হতে পারে: প্রধান কৌঁসুলি

২৫ নভেম্বর, ২০২৬

আসামিকে আশ্রয় দিলে আশ্রয়দাতারও আলাদা বিচার হতে পারে: প্রধান কৌঁসুলি
আইন-আদালত • বাগেরহাট

প্রত্যর্পণ চুক্তি ছাড়া হাসিনাকে ফেরানোর বৈধ পথ নেই: শিশির মনির

২৫ নভেম্বর, ২০২৬

প্রত্যর্পণ চুক্তি ছাড়া হাসিনাকে ফেরানোর বৈধ পথ নেই: শিশির মনির
আইন-আদালত • ঢাকা

হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের সাক্ষ্যগ্রহণ ৭ ডিসেম্বর

২৫ নভেম্বর, ২০২৬

হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের সাক্ষ্যগ্রহণ ৭ ডিসেম্বর

অন্যান্য বিভাগের খবর

অপরাধসারাদেশ
অপরাধআরও →
কেরানীগঞ্জে বিশেষ পিকআপসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, পাঁচজন কিশোর
• ঢাকা

কেরানীগঞ্জে বিশেষ পিকআপসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, পাঁচজন কিশোর

২৫ নভেম্বর, ২০২৬
সারাদেশআরও →
বাঘায় বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলসদৃশ তরলভর্তি বোতল উদ্ধার
• রাজশাহী

বাঘায় বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলসদৃশ তরলভর্তি বোতল উদ্ধার

২৫ নভেম্বর, ২০২৬

PoliceNewsBD

সংবাদ বিভাগসমূহ

  • অপরাধ
  • পুলিশ
  • আইন-আদালত
  • দুর্নীতি
  • নিরাপত্তা ও সীমান্ত
  • সারাদেশ

© PoliceNewsBD — সর্বস্বত্ব সংরক্ষিত