বাঘায় বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলসদৃশ তরলভর্তি বোতল উদ্ধার

রাজশাহীর বাঘায় ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে একটি ব্যাগে থাকা পেট্রলসদৃশ তরলভর্তি দুটি কাচের বোতল জব্দ করেছে পুলিশ। কে বা কারা সেগুলো সেখানে রেখেছে, তা তদন্ত করছে পুলিশ।
রাজশাহীর বাঘায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে থেকে পেট্রলসদৃশ তরলভর্তি দুটি কাচের বোতল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার আড়ানী ইউনিয়নের খোর্দ্দবাউসা এলাকার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে থেকে বোতল দুটি জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কার্যালয়ের সামনে একটি শপিং ব্যাগে বোতল দুটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে বাঘা থানা-পুলিশের একটি দল সেগুলো থানায় নিয়ে যায়।
বোতলগুলো কে বা কারা সেখানে রেখেছে, তা এখনো জানা যায়নি। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুপ্রভাত মণ্ডল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা বোতলগুলো রেখেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র: আজকের পত্রিকা
সম্পর্কিত আরও খবর

চমেকের সামনে ডাব বিক্রেতাকে মারধর, ২৪ হাজার ৪০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত, আহত অন্তত চার


