২৫ নভেম্বর, ২০২৬
সর্বশেষ সংবাদRSS
PoliceNewsBD

তাৎক্ষণিক ও নির্ভরযোগ্য বাংলা সংবাদ

০১আইন-আদালত

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডের কথা বুঝিয়েছি: চিফ প্রসিকিউটর

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডের কথা বুঝিয়েছি: চিফ প্রসিকিউটর
০২অপরাধ

কেরানীগঞ্জে বিশেষ পিকআপসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, পাঁচজন কিশোর

কেরানীগঞ্জে বিশেষ পিকআপসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, পাঁচজন কিশোর
০৩সারাদেশ

বাঘায় বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলসদৃশ তরলভর্তি বোতল উদ্ধার

বাঘায় বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলসদৃশ তরলভর্তি বোতল উদ্ধার
প্রচ্ছদসর্বশেষঅপরাধ▾পুলিশআইন-আদালতদুর্নীতিনিরাপত্তা ও সীমান্তসারাদেশ
অনুসন্ধান
প্রচ্ছদ/সারাদেশ/চট্টগ্রামে বাসায় বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন, অবস্থা আশঙ্কাজনক
সারাদেশ• চট্টগ্রাম

চট্টগ্রামে বাসায় বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন, অবস্থা আশঙ্কাজনক

প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ০৭:০৩ PM
শেয়ার:
চট্টগ্রামে বাসায় বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন, অবস্থা আশঙ্কাজনক

হালিশহরের একটি বাসায় বিস্ফোরণ ও আগুনে স্বামী, স্ত্রী ও তাঁদের তিন বছরের মেয়ে দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত করছে পুলিশ।

আরও পড়ুন

  • ▸চমেকের সামনে ডাব বিক্রেতাকে মারধর, ২৪ হাজার ৪০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ
  • ▸শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত, আহত অন্তত চার
  • ▸পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখায় দুটি পেট্রলবোমা নিক্ষেপ

চট্টগ্রাম নগরের হালিশহরের নিউ মুরিং আবাসিক এলাকার একটি বাসায় বিস্ফোরণ ও আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আজিজ ভবনের নিচতলার বাসাটিতে এ ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধ ব্যক্তিরা হলেন মো. আরিফ, তাঁর স্ত্রী রাশেদা বেগম এবং তাঁদের তিন বছরের মেয়ে আরিফা বেগম। আরিফের শরীরের ৮৫ শতাংশ, রাশেদার ৫৫ শতাংশ এবং আরিফার ৩৫ শতাংশ পুড়ে গেছে। আরিফ ও রাশেদাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাঁদের মেয়েও সেখানে চিকিৎসাধীন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম বলেন, গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটেছে, নাকি অন্য কোনো কারণে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের বিভিন্ন ইউনিট তদন্ত করছে। আপাতত বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পেশায় রিকশাচালক আরিফ দুই মাস আগে ওই ভবনের নিচতলায় বাসা ভাড়া নেন। বিস্ফোরণের শব্দে বাসার দরজা ও জানালা ছিটকে পড়ে। স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ভবনমালিক হায়দার আলী জানান, বাসাটিতে কোনো চুলা বা গ্যাসের সিলিন্ডার ছিল না। ভবনের বাসিন্দারা বাইরে থাকা দুটি চুলায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সরবরাহ করা গ্যাস ব্যবহার করেন। বিস্ফোরণের পর আরিফ তাঁকে বৈদ্যুতিক পাখা বিস্ফোরিত হওয়ার কথা বলেছিলেন; তবে পরে তিনি বাসায় গিয়ে পাখা, টেলিভিশন ও বৈদ্যুতিক সংযোগ ঠিকঠাক দেখেন।

বুধবার সকালে বন্দর থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ভবনমালিকের ধারণা, আরিফ বাইরে থেকে কোনো বস্তু এনে বাসায় খোলার সময় বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: প্রথম আলো

নিউজ আইডি: HkwosKnF

সম্পর্কিত আরও খবর

চমেকের সামনে ডাব বিক্রেতাকে মারধর, ২৪ হাজার ৪০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ
সারাদেশ• চট্টগ্রাম

চমেকের সামনে ডাব বিক্রেতাকে মারধর, ২৪ হাজার ৪০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ

২৫ নভেম্বর, ২০২৬
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত, আহত অন্তত চার
সারাদেশ• চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত, আহত অন্তত চার

২৫ নভেম্বর, ২০২৬
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখায় দুটি পেট্রলবোমা নিক্ষেপ
সারাদেশ• পাবনা

পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখায় দুটি পেট্রলবোমা নিক্ষেপ

২৫ নভেম্বর, ২০২৬
১

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডের কথা বুঝিয়েছি: চিফ প্রসিকিউটর

আইন-আদালত২৫ নভেম্বর, ২০২৬
২

কেরানীগঞ্জে বিশেষ পিকআপসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, পাঁচজন কিশোর

অপরাধ২৫ নভেম্বর, ২০২৬
৩

বাঘায় বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলসদৃশ তরলভর্তি বোতল উদ্ধার

সারাদেশ২৫ নভেম্বর, ২০২৬

সম্পর্কিত খবর

সারাদেশ • চট্টগ্রাম

চমেকের সামনে ডাব বিক্রেতাকে মারধর, ২৪ হাজার ৪০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ

২৫ নভেম্বর, ২০২৬

চমেকের সামনে ডাব বিক্রেতাকে মারধর, ২৪ হাজার ৪০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ
সারাদেশ • চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত, আহত অন্তত চার

২৫ নভেম্বর, ২০২৬

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত, আহত অন্তত চার
সারাদেশ • পাবনা

পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখায় দুটি পেট্রলবোমা নিক্ষেপ

২৫ নভেম্বর, ২০২৬

পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখায় দুটি পেট্রলবোমা নিক্ষেপ

অন্যান্য বিভাগের খবর

অপরাধআইন-আদালত
অপরাধআরও →
কেরানীগঞ্জে বিশেষ পিকআপসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, পাঁচজন কিশোর
• ঢাকা

কেরানীগঞ্জে বিশেষ পিকআপসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, পাঁচজন কিশোর

২৫ নভেম্বর, ২০২৬
আইন-আদালতআরও →
জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডের কথা বুঝিয়েছি: চিফ প্রসিকিউটর
• ঢাকা

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডের কথা বুঝিয়েছি: চিফ প্রসিকিউটর

২৫ নভেম্বর, ২০২৬

PoliceNewsBD

সংবাদ বিভাগসমূহ

  • অপরাধ
  • পুলিশ
  • আইন-আদালত
  • দুর্নীতি
  • নিরাপত্তা ও সীমান্ত
  • সারাদেশ

© PoliceNewsBD — সর্বস্বত্ব সংরক্ষিত