২৫ নভেম্বর, ২০২৬
সর্বশেষ সংবাদRSS
PoliceNewsBD

তাৎক্ষণিক ও নির্ভরযোগ্য বাংলা সংবাদ

০১সারাদেশ

ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষা করলে জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি

ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষা করলে জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি
০২আইন-আদালত

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডের কথা বুঝিয়েছি: চিফ প্রসিকিউটর

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডের কথা বুঝিয়েছি: চিফ প্রসিকিউটর
০৩অপরাধ

কেরানীগঞ্জে বিশেষ পিকআপসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, পাঁচজন কিশোর

কেরানীগঞ্জে বিশেষ পিকআপসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, পাঁচজন কিশোর
প্রচ্ছদসর্বশেষঅপরাধ▾পুলিশআইন-আদালতদুর্নীতিনিরাপত্তা ও সীমান্তসারাদেশ
অনুসন্ধান
প্রচ্ছদ/আইন-আদালত/সাইবার আইন সংশোধনের খসড়ায় মতপ্রকাশের স্বাধীনতা খর্বের ঝুঁকি দেখছে অ্যামনেস্টি
আইন-আদালত• বাংলাদেশ

সাইবার আইন সংশোধনের খসড়ায় মতপ্রকাশের স্বাধীনতা খর্বের ঝুঁকি দেখছে অ্যামনেস্টি

প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ০৩:১৮ AM
শেয়ার:
সাইবার আইন সংশোধনের খসড়ায় মতপ্রকাশের স্বাধীনতা খর্বের ঝুঁকি দেখছে অ্যামনেস্টি

সাইবার সুরক্ষা আইনের সংশোধনী খসড়ায় অনলাইন আধেয় নিয়ন্ত্রণের ব্যাপক ক্ষমতা দেওয়ার প্রস্তাবের সমালোচনা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির মতে, এতে মতপ্রকাশের স্বাধীনতা সীমিত হতে পারে।

আরও পড়ুন

  • ▸আসামিকে আশ্রয় দিলে আশ্রয়দাতারও আলাদা বিচার হতে পারে: প্রধান কৌঁসুলি
  • ▸ছদ্মনামে বিজিবিতে ৩৮ বছর চাকরি, অবসরপ্রাপ্ত সিপাহির ১৩ বছরের কারাদণ্ড
  • ▸প্রত্যর্পণ চুক্তি ছাড়া হাসিনাকে ফেরানোর বৈধ পথ নেই: শিশির মনির

সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়ায় অনলাইন আধেয় নিয়ন্ত্রণে সরকারি সংস্থাগুলোকে ব্যাপক ক্ষমতা দেওয়ার প্রস্তাব রয়েছে। এতে মতপ্রকাশের স্বাধীনতা সীমিত হওয়ার ঝুঁকি আছে বলে গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, খসড়ায় নির্দিষ্ট কিছু শ্রেণিতে পড়ে বলে বিবেচিত আধেয় মুছে ফেলা, ব্লক করা বা স্থানান্তরের ক্ষমতা দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে আছে ‘দেশের অখণ্ডতা, মর্যাদা ক্ষুণ্ন করে’ অথবা ‘ধর্মীয় বা সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টি করতে পারে’—এমন আধেয়।

অ্যামনেস্টির মতে, এসব শ্রেণির সংজ্ঞা বিস্তৃত। নিরাপত্তা ক্ষুণ্ন করতে পারে বা ধর্মীয়-সাম্প্রদায়িক বিদ্বেষ ঘটাতে পারে—এমন সম্ভাবনাকে আধেয় সরানো বা ব্লক করার ভিত্তি করাও অস্পষ্ট ও অনুমাননির্ভর।

সংস্থাটি বলেছে, আন্তর্জাতিক মানবাধিকার আইনে মতপ্রকাশের স্বাধীনতাই সাধারণ নিয়ম, আর এর ওপর বিধিনিষেধ ব্যতিক্রম। বিধিনিষেধের ব্যাখ্যা সীমিত হতে হবে এবং তা এমনভাবে প্রয়োগ করা যাবে না, যাতে অধিকারের মূল বিষয় বা তা ভোগ করার সুযোগ ক্ষুণ্ন হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক স্মৃতি সিং বলেন, যেকোনো বিধিনিষেধ আইনসম্মত, বৈধ উদ্দেশ্যসম্পন্ন, প্রয়োজনীয় ও সমানুপাতিক হতে হবে; সব শর্ত একসঙ্গে পূরণ করতে হবে। তাঁর ভাষ্য, বাংলাদেশের এমন সাইবার আইন প্রণয়ন করা উচিত, যা নাগরিকদের সুরক্ষা দেয়, তাঁদের কণ্ঠরোধ করে না।

প্রস্তাবিত সংশোধনীতে মানহানি, অপমান বা বুলিং হিসেবে বিবেচিত আধেয় সরানো, ব্লক করা বা স্থানান্তরের কথাও রয়েছে। এসবের সংজ্ঞা অস্পষ্ট ও অত্যন্ত বিস্তৃত হওয়ায় অনলাইনে আইনসম্মত মতপ্রকাশের বিরুদ্ধেও বিধানগুলোর অপব্যবহার হতে পারে বলে সতর্ক করেছে অ্যামনেস্টি।

সূত্র: প্রথম আলো

নিউজ আইডি: FLA2KUSP

সম্পর্কিত আরও খবর

আসামিকে আশ্রয় দিলে আশ্রয়দাতারও আলাদা বিচার হতে পারে: প্রধান কৌঁসুলি
আইন-আদালত

আসামিকে আশ্রয় দিলে আশ্রয়দাতারও আলাদা বিচার হতে পারে: প্রধান কৌঁসুলি

২৫ নভেম্বর, ২০২৬
ছদ্মনামে বিজিবিতে ৩৮ বছর চাকরি, অবসরপ্রাপ্ত সিপাহির ১৩ বছরের কারাদণ্ড
আইন-আদালত• ঢাকা

ছদ্মনামে বিজিবিতে ৩৮ বছর চাকরি, অবসরপ্রাপ্ত সিপাহির ১৩ বছরের কারাদণ্ড

২৫ নভেম্বর, ২০২৬
প্রত্যর্পণ চুক্তি ছাড়া হাসিনাকে ফেরানোর বৈধ পথ নেই: শিশির মনির
আইন-আদালত• বাগেরহাট

প্রত্যর্পণ চুক্তি ছাড়া হাসিনাকে ফেরানোর বৈধ পথ নেই: শিশির মনির

২৫ নভেম্বর, ২০২৬
১

ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষা করলে জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি

সারাদেশ২৫ নভেম্বর, ২০২৬
২

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডের কথা বুঝিয়েছি: চিফ প্রসিকিউটর

আইন-আদালত২৫ নভেম্বর, ২০২৬
৩

কেরানীগঞ্জে বিশেষ পিকআপসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, পাঁচজন কিশোর

অপরাধ২৫ নভেম্বর, ২০২৬

সম্পর্কিত খবর

আইন-আদালত

আসামিকে আশ্রয় দিলে আশ্রয়দাতারও আলাদা বিচার হতে পারে: প্রধান কৌঁসুলি

২৫ নভেম্বর, ২০২৬

আসামিকে আশ্রয় দিলে আশ্রয়দাতারও আলাদা বিচার হতে পারে: প্রধান কৌঁসুলি
আইন-আদালত • ঢাকা

ছদ্মনামে বিজিবিতে ৩৮ বছর চাকরি, অবসরপ্রাপ্ত সিপাহির ১৩ বছরের কারাদণ্ড

২৫ নভেম্বর, ২০২৬

ছদ্মনামে বিজিবিতে ৩৮ বছর চাকরি, অবসরপ্রাপ্ত সিপাহির ১৩ বছরের কারাদণ্ড
আইন-আদালত • বাগেরহাট

প্রত্যর্পণ চুক্তি ছাড়া হাসিনাকে ফেরানোর বৈধ পথ নেই: শিশির মনির

২৫ নভেম্বর, ২০২৬

প্রত্যর্পণ চুক্তি ছাড়া হাসিনাকে ফেরানোর বৈধ পথ নেই: শিশির মনির

অন্যান্য বিভাগের খবর

অপরাধসারাদেশ
অপরাধআরও →
কেরানীগঞ্জে বিশেষ পিকআপসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, পাঁচজন কিশোর
• ঢাকা

কেরানীগঞ্জে বিশেষ পিকআপসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, পাঁচজন কিশোর

২৫ নভেম্বর, ২০২৬
সারাদেশআরও →
ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষা করলে জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি
• ময়মনসিংহ

ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষা করলে জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি

২৫ নভেম্বর, ২০২৬

PoliceNewsBD

সংবাদ বিভাগসমূহ

  • অপরাধ
  • পুলিশ
  • আইন-আদালত
  • দুর্নীতি
  • নিরাপত্তা ও সীমান্ত
  • সারাদেশ

© PoliceNewsBD — সর্বস্বত্ব সংরক্ষিত