২৫ নভেম্বর, ২০২৬
সর্বশেষ সংবাদRSS
PoliceNewsBD

তাৎক্ষণিক ও নির্ভরযোগ্য বাংলা সংবাদ

০১সারাদেশ

ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষা করলে জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি

ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষা করলে জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি
০২আইন-আদালত

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডের কথা বুঝিয়েছি: চিফ প্রসিকিউটর

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডের কথা বুঝিয়েছি: চিফ প্রসিকিউটর
০৩অপরাধ

কেরানীগঞ্জে বিশেষ পিকআপসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, পাঁচজন কিশোর

কেরানীগঞ্জে বিশেষ পিকআপসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, পাঁচজন কিশোর
প্রচ্ছদসর্বশেষঅপরাধ▾পুলিশআইন-আদালতদুর্নীতিনিরাপত্তা ও সীমান্তসারাদেশ
অনুসন্ধান
প্রচ্ছদ/আইন-আদালত/মকবুল হত্যা মামলায় ডিএমপির অতিরিক্ত উপকমিশনার আবুল হাসান কারাগারে
আইন-আদালত• ঢাকা

মকবুল হত্যা মামলায় ডিএমপির অতিরিক্ত উপকমিশনার আবুল হাসান কারাগারে

প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬, ১০:১০ PM
শেয়ার:
মকবুল হত্যা মামলায় ডিএমপির অতিরিক্ত উপকমিশনার আবুল হাসান কারাগারে

পল্টনে বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় ডিএমপির অতিরিক্ত উপকমিশনার মো. আবুল হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন

  • ▸আসামিকে আশ্রয় দিলে আশ্রয়দাতারও আলাদা বিচার হতে পারে: প্রধান কৌঁসুলি
  • ▸ছদ্মনামে বিজিবিতে ৩৮ বছর চাকরি, অবসরপ্রাপ্ত সিপাহির ১৩ বছরের কারাদণ্ড
  • ▸প্রত্যর্পণ চুক্তি ছাড়া হাসিনাকে ফেরানোর বৈধ পথ নেই: শিশির মনির

রাজধানীর পল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে কর্মী মকবুল হোসেন নিহতের ঘটনায় করা হত্যা মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার মো. আবুল হাসানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে কর্মরত।

আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। সন্ধ্যায় আবুল হাসানকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত ওই আবেদন মঞ্জুর করেন।

আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৩ নভেম্বর রাত আটটার দিকে ময়মনসিংহে র‌্যাব-১১ কার্যালয় থেকে ডিবি পুলিশের একটি দল আবুল হাসানকে আটক করে। পরে এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার নয়াপল্টনে দলটির কার্যালয়ে অভিযান চালান।

অভিযোগ অনুযায়ী, অভিযানের সময় কার্যালয়ে ভাঙচুর এবং পাশে থাকা হাজারো নেতা-কর্মীর ওপর হামলা হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মকবুল হোসেন মারা যান।

এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে পল্টন থানায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার এজাহারে আবুল হাসান ১৭১ নম্বর আসামি।

সূত্র: আজকের পত্রিকা

নিউজ আইডি: vM9cVHQp

সম্পর্কিত আরও খবর

আসামিকে আশ্রয় দিলে আশ্রয়দাতারও আলাদা বিচার হতে পারে: প্রধান কৌঁসুলি
আইন-আদালত

আসামিকে আশ্রয় দিলে আশ্রয়দাতারও আলাদা বিচার হতে পারে: প্রধান কৌঁসুলি

২৫ নভেম্বর, ২০২৬
ছদ্মনামে বিজিবিতে ৩৮ বছর চাকরি, অবসরপ্রাপ্ত সিপাহির ১৩ বছরের কারাদণ্ড
আইন-আদালত• ঢাকা

ছদ্মনামে বিজিবিতে ৩৮ বছর চাকরি, অবসরপ্রাপ্ত সিপাহির ১৩ বছরের কারাদণ্ড

২৫ নভেম্বর, ২০২৬
প্রত্যর্পণ চুক্তি ছাড়া হাসিনাকে ফেরানোর বৈধ পথ নেই: শিশির মনির
আইন-আদালত• বাগেরহাট

প্রত্যর্পণ চুক্তি ছাড়া হাসিনাকে ফেরানোর বৈধ পথ নেই: শিশির মনির

২৫ নভেম্বর, ২০২৬
১

ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষা করলে জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি

সারাদেশ২৫ নভেম্বর, ২০২৬
২

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডের কথা বুঝিয়েছি: চিফ প্রসিকিউটর

আইন-আদালত২৫ নভেম্বর, ২০২৬
৩

কেরানীগঞ্জে বিশেষ পিকআপসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, পাঁচজন কিশোর

অপরাধ২৫ নভেম্বর, ২০২৬

সম্পর্কিত খবর

আইন-আদালত

আসামিকে আশ্রয় দিলে আশ্রয়দাতারও আলাদা বিচার হতে পারে: প্রধান কৌঁসুলি

২৫ নভেম্বর, ২০২৬

আসামিকে আশ্রয় দিলে আশ্রয়দাতারও আলাদা বিচার হতে পারে: প্রধান কৌঁসুলি
আইন-আদালত • ঢাকা

ছদ্মনামে বিজিবিতে ৩৮ বছর চাকরি, অবসরপ্রাপ্ত সিপাহির ১৩ বছরের কারাদণ্ড

২৫ নভেম্বর, ২০২৬

ছদ্মনামে বিজিবিতে ৩৮ বছর চাকরি, অবসরপ্রাপ্ত সিপাহির ১৩ বছরের কারাদণ্ড
আইন-আদালত • বাগেরহাট

প্রত্যর্পণ চুক্তি ছাড়া হাসিনাকে ফেরানোর বৈধ পথ নেই: শিশির মনির

২৫ নভেম্বর, ২০২৬

প্রত্যর্পণ চুক্তি ছাড়া হাসিনাকে ফেরানোর বৈধ পথ নেই: শিশির মনির

অন্যান্য বিভাগের খবর

অপরাধসারাদেশ
অপরাধআরও →
কেরানীগঞ্জে বিশেষ পিকআপসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, পাঁচজন কিশোর
• ঢাকা

কেরানীগঞ্জে বিশেষ পিকআপসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, পাঁচজন কিশোর

২৫ নভেম্বর, ২০২৬
সারাদেশআরও →
ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষা করলে জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি
• ময়মনসিংহ

ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষা করলে জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি

২৫ নভেম্বর, ২০২৬

PoliceNewsBD

সংবাদ বিভাগসমূহ

  • অপরাধ
  • পুলিশ
  • আইন-আদালত
  • দুর্নীতি
  • নিরাপত্তা ও সীমান্ত
  • সারাদেশ

© PoliceNewsBD — সর্বস্বত্ব সংরক্ষিত