ঢাকায় ট্রাফিক আইন ভাঙায় ২৪ ঘণ্টায় ৪১৯১ মামলা

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ গত ২৪ ঘণ্টায় ৪১৯১টি মামলা করেছে। সবচেয়ে বেশি মামলা হয়েছে গুলশান বিভাগে, ৯৯৭টি।
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময়ে ৭৯০টি গাড়ি ডাম্পিং এবং ৮৫১টি গাড়ি রেকার করা হয়েছে।
বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিভাগভিত্তিক হিসাবে, গুলশানে ৯৯৭টি, মিরপুরে ৮২০টি, উত্তরা ৭৩৬টি এবং ওয়ারীতে ৫৮২টি মামলা হয়েছে। মতিঝিলে ৪১৭টি, তেজগাঁওয়ে ২৮৮টি, লালবাগে ১৯৭টি এবং রমনায় ১৫৪টি মামলা করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগরে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: আজকের পত্রিকা





