ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪টি

রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য উদ্ধার এবং ৪৪টি মামলা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৪৪টি মামলা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মো. আকতার হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বিভাগভিত্তিক গ্রেপ্তারের মধ্যে মিরপুরে ১১৭, তেজগাঁওয়ে ১০০, মতিঝিলে ৬৪, ওয়ারীতে ৬০, গুলশানে ৪১, উত্তরা ও লালবাগে ৪২ ও ৪৩ জন এবং রমনায় ৩০ জন রয়েছেন।
অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, চারটি রামদা, তিনটি ছুরি, একটি দা, একটি চাপাতি, পাঁচটি অবিস্ফোরিত হাতবোমা, বিস্ফোরিত ককটেলের তিনটি অংশবিশেষ এবং এক লিটার পেট্রল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৫২২টি ইয়াবা, আট বোতল বিদেশি মদ, এক হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সূত্র: আজকের পত্রিকা





