ঈদগাঁওয়ে বাসের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত এক নারী হাসপাতালে চিকিৎসাধীন।
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত এক নারীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঈদগাঁও থানার সামনে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কক্সবাজারগামী বাসটি চকরিয়াগামী অটোরিকশাকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে আরও দুজন মারা যান। নিহতদের মধ্যে দুজন নারী।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে যায়। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
সূত্র: আজকের পত্রিকা



