২৫ নভেম্বর, ২০২৬
সর্বশেষ সংবাদRSS
PoliceNewsBD

তাৎক্ষণিক ও নির্ভরযোগ্য বাংলা সংবাদ

০১নারী ও শিশু

১০ মাসে ৩৯৮ জন ধর্ষণের শিকার, ২৮০ জনই মেয়ে শিশু: মহিলা পরিষদ

১০ মাসে ৩৯৮ জন ধর্ষণের শিকার, ২৮০ জনই মেয়ে শিশু: মহিলা পরিষদ
০২সারাদেশ

ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষা করলে জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি

ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষা করলে জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি
০৩আইন-আদালত

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডের কথা বুঝিয়েছি: চিফ প্রসিকিউটর

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডের কথা বুঝিয়েছি: চিফ প্রসিকিউটর
প্রচ্ছদসর্বশেষঅপরাধ▾পুলিশআইন-আদালতদুর্নীতিনিরাপত্তা ও সীমান্তসারাদেশ
অনুসন্ধান
প্রচ্ছদ/সারাদেশ/পুঠিয়ায় কারাগারে থাকা আ.লীগ নেতার বাড়িতে হামলা, আগুন ও লুটপাটের অভিযোগ
সারাদেশ• রাজশাহী

পুঠিয়ায় কারাগারে থাকা আ.লীগ নেতার বাড়িতে হামলা, আগুন ও লুটপাটের অভিযোগ

প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ০২:০৯ PM
শেয়ার:
পুঠিয়ায় কারাগারে থাকা আ.লীগ নেতার বাড়িতে হামলা, আগুন ও লুটপাটের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর স্ত্রীর দাবি, হামলাকারীরা ৩০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।

আরও পড়ুন

  • ▸বাঘায় বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলসদৃশ তরলভর্তি বোতল উদ্ধার
  • ▸চমেকের সামনে ডাব বিক্রেতাকে মারধর, ২৪ হাজার ৪০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ
  • ▸শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত, আহত অন্তত চার

রাজশাহীর পুঠিয়ায় কারাগারে থাকা আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সামাদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বুধবার ভোরে উপজেলার বিড়ালদহ-নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুস সামাদ আওয়ামী লীগের রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক। নাশকতা ও রাষ্ট্রবিরোধী একাধিক মামলায় তিনি বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

তাঁর স্ত্রী রুনা বেগম বলেন, ঘটনার সময় তিনি ও তাঁদের দুই ছেলে বাড়িতে ছিলেন। ভোরে একদল লোক ফটকের তালা ভেঙে বাড়িতে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের জিম্মি করে।

রুনা বেগমের অভিযোগ, ঘরের জিনিসপত্র ভাঙচুর করে হামলাকারীরা ৩০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তারা ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুনে আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। থানায় অভিযোগ করবেন কি না, সে বিষয়ে তাঁরা এখনো সিদ্ধান্ত নেননি বলে জানান তিনি।

প্রতিবেশী নাসিমা বেগম বলেন, বাড়ি থেকে চিৎকার শুনে তাঁরা সেখানে যান। পরে প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

বুধবার সকালে বাড়িটি পরিদর্শন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান এবং পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম।

ফরিদুল ইসলাম বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে অগ্নিকাণ্ড ও লুটপাটের ঘটনা তিনি শুনেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে; এখনই চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না।

সূত্র: আজকের পত্রিকা

নিউজ আইডি: 4ZfKPCKD

সম্পর্কিত আরও খবর

বাঘায় বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলসদৃশ তরলভর্তি বোতল উদ্ধার
সারাদেশ• রাজশাহী

বাঘায় বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলসদৃশ তরলভর্তি বোতল উদ্ধার

২৫ নভেম্বর, ২০২৬
চমেকের সামনে ডাব বিক্রেতাকে মারধর, ২৪ হাজার ৪০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ
সারাদেশ• চট্টগ্রাম

চমেকের সামনে ডাব বিক্রেতাকে মারধর, ২৪ হাজার ৪০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ

২৫ নভেম্বর, ২০২৬
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত, আহত অন্তত চার
সারাদেশ• চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত, আহত অন্তত চার

২৫ নভেম্বর, ২০২৬
১

১০ মাসে ৩৯৮ জন ধর্ষণের শিকার, ২৮০ জনই মেয়ে শিশু: মহিলা পরিষদ

নারী ও শিশু২৫ নভেম্বর, ২০২৬
২

ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষা করলে জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি

সারাদেশ২৫ নভেম্বর, ২০২৬
৩

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডের কথা বুঝিয়েছি: চিফ প্রসিকিউটর

আইন-আদালত২৫ নভেম্বর, ২০২৬

সম্পর্কিত খবর

সারাদেশ • রাজশাহী

বাঘায় বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলসদৃশ তরলভর্তি বোতল উদ্ধার

২৫ নভেম্বর, ২০২৬

বাঘায় বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলসদৃশ তরলভর্তি বোতল উদ্ধার
সারাদেশ • চট্টগ্রাম

চমেকের সামনে ডাব বিক্রেতাকে মারধর, ২৪ হাজার ৪০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ

২৫ নভেম্বর, ২০২৬

চমেকের সামনে ডাব বিক্রেতাকে মারধর, ২৪ হাজার ৪০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ
সারাদেশ • চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত, আহত অন্তত চার

২৫ নভেম্বর, ২০২৬

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত, আহত অন্তত চার

অন্যান্য বিভাগের খবর

আইন-আদালত
আইন-আদালতআরও →
জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডের কথা বুঝিয়েছি: চিফ প্রসিকিউটর
• ঢাকা

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডের কথা বুঝিয়েছি: চিফ প্রসিকিউটর

২৫ নভেম্বর, ২০২৬

PoliceNewsBD

সংবাদ বিভাগসমূহ

  • অপরাধ
  • পুলিশ
  • আইন-আদালত
  • দুর্নীতি
  • নিরাপত্তা ও সীমান্ত
  • সারাদেশ

© PoliceNewsBD — সর্বস্বত্ব সংরক্ষিত