সারাদেশ• সিলেট
সিলেটে সুরমা নদী থেকে মা ও ১১ মাসের মেয়ের মরদেহ উদ্ধার
প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ০২:৪১ PM
শেয়ার:

নিখোঁজের পর সিলেটের মাছিমপুর এলাকার সুরমা নদীর ঘাট থেকে এক নারী ও তাঁর ১১ মাস বয়সী মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজের পর সিলেট নগরের সুরমা নদী থেকে এক নারী ও তাঁর ১১ মাস বয়সী মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত আড়াইটার দিকে মাছিমপুর এলাকার নদীর ঘাট থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩)। তাঁর মেয়ের বয়স ১১ মাস।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সোবানীঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শিপলু চৌধুরী।
সূত্র: চ্যানেল আই অনলাইন
নিউজ আইডি: 5qgeO9WF



