উল্লাপাড়ায় অবৈধ ইটভাটার চিমনি ভেঙে, জরিমানা এক লাখ টাকা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে ভাটাটির চিমনি ভেঙে দেওয়া হয়।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভাটাটির চিমনি ভেঙে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা দুইটার দিকে সলঙ্গা থানার চড়িয়া শিকার দক্ষিণপাড়া এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়। মেসার্স সুফিয়া ব্রিকসকে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম। পরিবেশ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম প্রসিকিউশন দেন। জেলা আনসার সদস্য ও সংশ্লিষ্ট থানা-পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।
সূত্র: আজকের পত্রিকা



