চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে সড়কের এক পাশ বন্ধ

নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ফুটপাতে উঠে গেলে বৈদ্যুতিক খুঁটি ভেঙে সড়কে পড়ে। এতে বায়েজিদ-সীতাকুণ্ড সংযোগ সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
চট্টগ্রামের বায়েজিদ-সীতাকুণ্ড সংযোগ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ফুটপাতে উঠে গেলে বৈদ্যুতিক খুঁটি ভেঙে সড়কে পড়ে। খুঁটির সঙ্গে বৈদ্যুতিক তারও সড়কে ছড়িয়ে পড়ায় এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। রাত ১২টা পর্যন্ত সড়কের ওই পাশে যান চলাচল বন্ধ ছিল। অন্য পাশ দিয়ে যানবাহন চলছিল।
ঘটনাস্থলে থাকা বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক রক্তিম আহমেদ বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ফুটপাতে উঠে যায়। ভেঙে পড়া খুঁটি ও তার সরাতে বিদ্যুৎ বিভাগের কর্মীরা কাজ করছেন। কখন ওই পাশে যান চলাচল স্বাভাবিক হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত আরও খবর

কুমিল্লায় আশ্রয়দাতা যুবদল কর্মী বহিষ্কার, দেড় মাস পর গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

জাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ


