খুলনা মহানগর ও জেলায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৩, উদ্ধার ৭৫ ইয়াবা

খুলনা মহানগর ও জেলায় পুলিশের পৃথক অভিযানে ২৪ ঘণ্টায় ৭৩ জন গ্রেপ্তার হয়েছেন। এ সময় ৭৫টি ইয়াবা বড়ি উদ্ধার এবং ১৪টি যানবাহন আটক করা হয়েছে।
খুলনা মহানগর ও জেলায় গত ২৪ ঘণ্টায় পুলিশের পৃথক অভিযানে ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৭৫টি ইয়াবা বড়ি উদ্ধার এবং ১৪টি যানবাহন আটক করা হয়। বৃহস্পতিবার সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
কেএমপি জানায়, মহানগরীর আটটি থানা ও গোয়েন্দা শাখার অভিযানে বিভিন্ন মামলা ও অপরাধে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়েছে চারটি মোটরসাইকেল।
নারী ও শিশু অপহরণ মামলার এক ভুক্তভোগীকে উদ্ধারের পাশাপাশি এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে লবণচরা থানা-পুলিশ। তাঁরা হলেন রাকিব হাসান (২২), মো. এমদাদুল হক সরদার (৪৫) ও মোছা. শারমিন আক্তার ওরফে ময়না (৩৮)। বুধবার ঢাকা মহানগরীর কদমতলী থানার গ্যাসের গলি-সংলগ্ন পাটেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনার নয়টি থানায় অভিযানে বিভিন্ন মামলায় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যানবাহন তল্লাশি করা হয়েছে ৭৩৮টি। ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মামলা হয়েছে ৯টি এবং আটক করা হয়েছে ১০টি যানবাহন। মাদকবিরোধী অভিযানে উদ্ধার হয়েছে ৭৫টি ইয়াবা বড়ি।
খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও তল্লাশি চলছে।
সূত্র: আজকের পত্রিকা



