স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক মেহেদী হাসান পলাশ

গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের চুক্তিতে মেহেদী হাসান পলাশকে নিয়োগ দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে সাংবাদিক মেহেদী হাসান পলাশকে এক বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, গ্রেড-২ পদমর্যাদার এ নিয়োগ কার্যকর হবে যোগদানের তারিখ থেকে। এ পদে যোগ দিতে হলে মেহেদী হাসান পলাশকে অন্য পেশা, ব্যবসা এবং সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ছাড়তে হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রে নির্ধারণ করা হবে।
মেহেদী হাসান পলাশ দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক হিসেবে কর্মরত। তিনি ঝিনাইদহ সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি।
সূত্র: আজকের পত্রিকা




