১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

বাংলাদেশকে দখলে নেওয়ার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং। ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং। মঙ্গলবার ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশকে দখলে নেওয়া হবে।”
বাংলাদেশে হিন্দুদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন ইস্যুতে উত্তেজনার মধ্যে এ বক্তব্য এল।
এর আগে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে বন্দি অবস্থায়, হাতকড়া পরিয়ে এবং কঠোর নজরদারির মধ্যে ফিরতে হবে।
অন্যদিকে, শেখ হাসিনার মুখপাত্রের দাবি, ১৬ ডিসেম্বর বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমানে দিল্লি থেকে ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।
সূত্র: চ্যানেল আই অনলাইন





