দেশের আট এলাকায় বিজিবির ১০৮ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আট এলাকায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আরও চার প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আরও চার প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে।
বুধবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬, গাজীপুরে ১৮, ময়মনসিংহের ভালুকায় ২, গোপালগঞ্জে ৫৬, চট্টগ্রামে ৩ এবং কক্সবাজারে ১ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিমূলক কর্মকাণ্ড ঠেকাতে তাঁরা কাজ করছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তিতে পাওয়া সরাসরি ভিডিও সার্বক্ষণিক দেখা হচ্ছে।
সূত্র: আজকের পত্রিকা
সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরার কাঁটাতারহীন সীমান্তে রাতের টহল বাড়িয়েছে বিজিবি

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর



