সুমন হত্যা মামলায় সিরাজগঞ্জে দুই ভাই গ্রেপ্তার

২০২৪ সালের ৪ আগস্টের সুমন হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি দুই ভাইকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জের পুলিশ। তাঁরা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক নেতা।
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত সুমন হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ শহরের দত্তবাড়ি বিন্দুপাড়া মহল্লার মৃত দুখু শেখের ছেলে তারা শেখ (৪২) ও তাঁর ছোট ভাই মো. ইয়ামিন শেখ (২৩)। তারা শেখ সিরাজগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। ইয়ামিন শেখ ছিলেন পৌর ছাত্রলীগের সাবেক সমাজসেবাবিষয়ক সম্পাদক।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান মঙ্গলবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের তথ্য জানান। পুলিশ জানায়, সোমবার রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিরাজগঞ্জে সুমন নিহত হন। তাঁর হত্যা মামলায় দুই ভাই ওয়ারেন্টভুক্ত আসামি।
সূত্র: আজকের পত্রিকা




