শিবগঞ্জে মুখে মাস্ক, মাথায় হেলমেট পরে আ.লীগের ঝটিকা মিছিল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিনোদপুর বাজার এলাকায় মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেন। এতে ২৫০ থেকে ৩০০ জন অংশ নেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। মঙ্গলবার বিকেল ৪টা ১০ মিনিট থেকে ৪টা ২০ মিনিটের মধ্যে বিনোদপুর বাজার এলাকায় মিছিলটি হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বিনোদপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি রবিউল ইসলাম রবুর নেতৃত্বে মিছিলে ২৫০ থেকে ৩০০ জন অংশ নেন। ভুলকির মোড় থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি।
মিছিলে অংশ নেওয়া কয়েকজনের হাতে পাইপ ও লাঠি ছিল। তাঁদের মাথায় হেলমেট ও মুখে মাস্ক দেখা গেছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান মিছিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিনোদপুর বাজারসংলগ্ন এলাকায় আওয়ামী লীগের একটি মিছিল হয়েছে।
সূত্র: আজকের পত্রিকা




