চট্টগ্রামে নারীর পেট থেকে ১,৯০০ ইয়াবা উদ্ধার, আটক দুজন

পটিয়ায় চেকপোস্টে একটি অটোরিকশা থেকে সালমা বেগম ও তারেককে আটক করা হয়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সালমার পেট থেকে ১,৯০০ ইয়াবা উদ্ধার করা হয়।
চট্টগ্রামের পটিয়ায় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে সালমা বেগম (৫০) ও মো. তারেককে (২৭) আটক করেছে এসআরবি। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সালমার পেট থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসআরবি-৭-এর মুখপাত্র সহকারী পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মাদক কারবারিরা কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় পটিয়া হয়ে চট্টগ্রামে আসছে। শুক্রবার রাতে পটিয়া থানার জুলুর দিঘীর পাড় এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশির সময় নম্বরবিহীন সন্দেহজনক অটোরিকশাটি থামানো হয়।
আটক সালমা কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা। তারেকের বাড়ি বান্দরবানের আলীকদমে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারেক জানান, সালমার পেটে ইয়াবা রয়েছে।
দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে এক্স-রে পরীক্ষায় সালমার পেটে ইয়াবাসদৃশ বস্তুর উপস্থিতি নিশ্চিত করেন চিকিৎসক। পরে স্বাভাবিক মলত্যাগের মাধ্যমে ৩৮টি স্বচ্ছ পলিপ্যাকে কালো স্কচ টেপে মোড়ানো ৫০টি পুঁটলি উদ্ধার করা হয়। সেগুলোতে মোট ১ হাজার ৯০০ পিস ইয়াবা ছিল।
এ ঘটনায় পাঁচলাইশ থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে জানান মোসলেহ উদ্দিন আহমেদ।
সূত্র: আজকের পত্রিকা





