২৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ সংবাদRSS
PoliceNewsBD

তাৎক্ষণিক ও নির্ভরযোগ্য বাংলা সংবাদ

০১আইন-আদালত

সাত খুন মামলায় আসামিদের আপিল শুনানি ৮ ডিসেম্বর পর্যন্ত মুলতবি

সাত খুন মামলায় আসামিদের আপিল শুনানি ৮ ডিসেম্বর পর্যন্ত মুলতবি
০২সারাদেশ

কুষ্টিয়া কারাগারে দুই দফা ককটেল, ময়মনসিংহে ব্যাংকের সামনে আগুন

কুষ্টিয়া কারাগারে দুই দফা ককটেল, ময়মনসিংহে ব্যাংকের সামনে আগুন
০৩সারাদেশ

মুলাদীতে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ৩০ লাখ টাকা ঋণের কথা জানাল পরিবার

মুলাদীতে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ৩০ লাখ টাকা ঋণের কথা জানাল পরিবার
প্রচ্ছদসর্বশেষঅপরাধ▾পুলিশআইন-আদালতদুর্নীতিনিরাপত্তা ও সীমান্তসারাদেশ
অনুসন্ধান
প্রচ্ছদ/আইন-আদালত/পল্লবী থানার মামলায় মোহনা টিভির সাবেক সিইও কারাগারে
আইন-আদালত• ঢাকা

পল্লবী থানার মামলায় মোহনা টিভির সাবেক সিইও কারাগারে

প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৬, ০১:৪৮ AM
শেয়ার:
পল্লবী থানার মামলায় মোহনা টিভির সাবেক সিইও কারাগারে

পল্লবী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় মোহনা টেলিভিশনের সাবেক সিইও তছলিম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন

  • ▸শিক্ষক নিয়োগের রিটে অনিয়ম: ব্যাখ্যা দিতে সাবেক বিচারপতি নাইমা হায়দারকে নির্দেশ
  • ▸সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মুনসহ তিনজন কারাগারে
  • ▸শ্যালিকাকে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তছলিম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কামাল উদ্দিনের আদালত মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক লিয়াকত হোসেনের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার দিবাগত রাতে পল্লবী এলাকা থেকে তছলিমকে আটক করা হয়। বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনে বলা হয়, মামলার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা যাচাই করা হচ্ছে। জামিন পেলে তাঁর পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করা হয়। তদন্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারের স্বার্থে প্রয়োজনে পরে রিমান্ড চাওয়া হবে বলে আবেদনে জানানো হয়।

আবেদনে তছলিমকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কামাল মজুমদারের সহচর ও বর্তমান ক্যাশিয়ার হিসেবে উল্লেখ করা হয়েছে। পোশাকশ্রমিকদের আন্দোলনে উসকানি ও অর্থ জোগান, পুলিশের গাড়ি পোড়ানো এবং বোমা নিক্ষেপসহ দলটির বিভিন্ন কর্মকাণ্ডে মদদ দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ১ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর ১১ মেট্রোস্টেশনের নিচে পুলিশের ওপর হামলা হয়। অজ্ঞাতপরিচয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের উসকানি ও নির্দেশনায় আড়াই থেকে তিন হাজার ব্যক্তি লাঠিসোঁটা, লোহার রড, পাইপ, ককটেল, পেট্রলের বোতলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ সময় মহাসড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ, পুলিশের পিকআপ ভ্যানে আগুন এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পল্লবী জোনের সহকারী কমিশনার ও তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত দুটি ককটেলের অংশ এবং দুই লিটারের একটি প্লাস্টিকের বোতলে পেট্রল জব্দ করে। পরদিন বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির পৃথক ধারায় মামলা করে পুলিশ।

সূত্র: প্রথম আলো

নিউজ আইডি: jGwoaGK0

সম্পর্কিত আরও খবর

শিক্ষক নিয়োগের রিটে অনিয়ম: ব্যাখ্যা দিতে সাবেক বিচারপতি নাইমা হায়দারকে নির্দেশ
আইন-আদালত• ঢাকা

শিক্ষক নিয়োগের রিটে অনিয়ম: ব্যাখ্যা দিতে সাবেক বিচারপতি নাইমা হায়দারকে নির্দেশ

২৭ নভেম্বর, ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মুনসহ তিনজন কারাগারে
আইন-আদালত• ঢাকা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মুনসহ তিনজন কারাগারে

২৬ নভেম্বর, ২০২৬
শ্যালিকাকে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড
আইন-আদালত• মৌলভীবাজার

শ্যালিকাকে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

২৬ নভেম্বর, ২০২৬
১

সাত খুন মামলায় আসামিদের আপিল শুনানি ৮ ডিসেম্বর পর্যন্ত মুলতবি

আইন-আদালত২৭ নভেম্বর, ২০২৬
২

কুষ্টিয়া কারাগারে দুই দফা ককটেল, ময়মনসিংহে ব্যাংকের সামনে আগুন

সারাদেশ২৭ নভেম্বর, ২০২৬
৩

মুলাদীতে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ৩০ লাখ টাকা ঋণের কথা জানাল পরিবার

সারাদেশ২৭ নভেম্বর, ২০২৬

সম্পর্কিত খবর

আইন-আদালত • ঢাকা

শিক্ষক নিয়োগের রিটে অনিয়ম: ব্যাখ্যা দিতে সাবেক বিচারপতি নাইমা হায়দারকে নির্দেশ

২৭ নভেম্বর, ২০২৬

শিক্ষক নিয়োগের রিটে অনিয়ম: ব্যাখ্যা দিতে সাবেক বিচারপতি নাইমা হায়দারকে নির্দেশ
আইন-আদালত • ঢাকা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মুনসহ তিনজন কারাগারে

২৬ নভেম্বর, ২০২৬

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মুনসহ তিনজন কারাগারে
আইন-আদালত • মৌলভীবাজার

শ্যালিকাকে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

২৬ নভেম্বর, ২০২৬

শ্যালিকাকে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

অন্যান্য বিভাগের খবর

সারাদেশ
সারাদেশআরও →
কুষ্টিয়া কারাগারে দুই দফা ককটেল, ময়মনসিংহে ব্যাংকের সামনে আগুন

কুষ্টিয়া কারাগারে দুই দফা ককটেল, ময়মনসিংহে ব্যাংকের সামনে আগুন

২৭ নভেম্বর, ২০২৬
  • ▪ মুলাদীতে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ৩০ লাখ টাকা ঋণের কথা জানাল পরিবার

PoliceNewsBD

সংবাদ বিভাগসমূহ

  • অপরাধ
  • পুলিশ
  • আইন-আদালত
  • দুর্নীতি
  • নিরাপত্তা ও সীমান্ত
  • সারাদেশ

© PoliceNewsBD — সর্বস্বত্ব সংরক্ষিত