শ্যালিকাকে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

মৌলভীবাজারের কুলাউড়ায় স্ত্রী ও শিশুসন্তানকে হত্যাচেষ্টা এবং শ্যালিকাকে হত্যার মামলায় সালাহউদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তাঁকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
মৌলভীবাজারের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত স্ত্রী ও শিশুসন্তানকে হত্যাচেষ্টা এবং শ্যালিকাকে হত্যার দায়ে সালাহউদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৭ সালের ২৩ মে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণপাশা গ্রামে পারিবারিক বিরোধের জেরে সালাহউদ্দিন তাঁর স্ত্রী রায়না বেগম ও ছয় মাস বয়সী শিশুসন্তানকে গুরুতর আহত করেন। বোনকে রক্ষা করতে এগিয়ে এলে তিনি শ্যালিকা মনি বেগমের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। এতে ঘটনাস্থলেই মনি বেগমের মৃত্যু হয়।
রায়ের পর মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী বলেন, এ রায়ের মাধ্যমে বাদীপক্ষ সুবিচার পেয়েছে।
সূত্র: আজকের পত্রিকা



