জননিরাপত্তা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জননিরাপত্তা বিঘ্নিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজন অনুযায়ী কঠোর হবে। দেশে রাজনৈতিক অস্থিরতার লক্ষণ দেখছেন না বলেও জানান তিনি।
দেশে রাজনৈতিক অস্থিরতার লক্ষণ দেখছেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা বিঘ্নিত হলে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার ২৬ নভেম্বর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের পরও রক্তপাত এড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে সরকার। তবে জননিরাপত্তা বিঘ্নিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজন অনুযায়ী কঠোর অবস্থান নেবে।
সালাহউদ্দিন আহমদের ভাষ্য, নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে গুরুত্ব হারিয়েছে। দলটির কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
সূত্র: চ্যানেল আই অনলাইন



