ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলায় বিজিবির ১০৯ প্লাটুন মোতায়েন করা হয়েছে। আরও চার প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আরও চার প্লাটুন সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছেন।
মোতায়েন করা সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭, গাজীপুরে ১৮, ময়মনসিংহের ভালুকায় ২, গোপালগঞ্জে ৫৬, চট্টগ্রামে ৩ এবং কক্সবাজারে ১ প্লাটুন রয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা এবং নজরদারি জোরদার করা হয়েছে।
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তির লাইভ ফুটেজ দেখছে। বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড ঠেকাতে এই নজরদারি চালানো হচ্ছে।
সূত্র: চ্যানেল আই অনলাইন
সম্পর্কিত আরও খবর

নানক-নাছিমদের আগরতলায় থাকার খবর, আখাউড়া সীমান্তে বিএনপির বিক্ষোভ

কামালপুর সীমান্তে আট দলে পাহারায় বিএনপি নেতা-কর্মীরা

