তারাগঞ্জে শ্যালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ভগ্নিপতি গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জে শ্যালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রংপুরের তারাগঞ্জ উপজেলায় শ্যালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর আলম (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে রংপুর মহানগরের বাসিন্দা জাহাঙ্গীর শ্যালকের বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যায় শ্যালককে সঙ্গে নিয়ে ধর্মীয় মাহফিলে যান তিনি। রাত সাড়ে ১১টার দিকে শরীর খারাপের কথা বলে ওষুধ কিনে বাড়ি ফেরার কথা জানিয়ে মাহফিল থেকে চলে যান জাহাঙ্গীর। শ্যালক মাহফিলেই ছিলেন।
অভিযোগ, নিজের বাড়িতে না গিয়ে জাহাঙ্গীর শ্যালকের বাড়িতে ফেরেন। বাড়ি ফাঁকা পেয়ে সেখানে শ্যালকের স্ত্রীকে ধর্ষণ করেন তিনি। ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে জাহাঙ্গীরকে আটক করেন এবং মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ জাহাঙ্গীরকে হেফাজতে নেয়। পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত আরও খবর

দেবিদ্বারে ১১ বছরের ভাতিজিকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

খিলক্ষেতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের মামলায় ১১ দিনেও গ্রেপ্তার নেই অভিযুক্ত



