দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলন, ১২ ইজিবাইক জব্দ

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে এক ব্যক্তিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে ১২টি ইজিবাইক।
নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলা ও পরিবহনের দায়ে বাদশা মিয়াকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালুবাহী ১২টি ইজিবাইক জব্দ করা হয়।
শুক্রবার সকালে অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। অভিযান সূত্রে জানা যায়, দুর্গাপুর পৌর এলাকার ঘোরাইত থেকে ইজিবাইকগুলো আটক করা হয়।
অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাদশা মিয়াকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর সংশ্লিষ্ট ধারায় অর্থদণ্ড দেওয়া হয়।
মো. মিজানুর রহমান বলেন, জব্দ করা বালু সরকারি কাজে ব্যবহারের জন্য উপজেলা পরিষদ প্রাঙ্গণে রাখা হয়েছে। পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
সূত্র: আজকের পত্রিকা


