সমাজকল্যাণ সচিবের পরিচয়ে টাকা চাওয়া, সতর্ক করল মন্ত্রণালয়

সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফের নাম, পদবি ও ছবি ব্যবহার করে ফোন ও বার্তায় টাকা চাওয়া হচ্ছে বলে জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। এ ধরনের যোগাযোগ ও লেনদেন এড়িয়ে চলতে বলেছে মন্ত্রণালয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফের নাম, পদবি ও ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাওয়া হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। ফোন, বার্তা ও অন্যান্য মাধ্যমে এ যোগাযোগ করা হচ্ছে।
বৃহস্পতিবার প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, সম্প্রতি +৮৮০১৩৪২-১৫৪১০৫ এবং ০৯৬৭৮-৯৪২২৮৮ নম্বর থেকে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে টাকা চাওয়া হচ্ছে।
এ ধরনের ফোনকল, বার্তা বা আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
সূত্র: আজকের পত্রিকা



