হাতিয়ায় ৭২ হাজার কেজি সুপারি ও ২৫ পাচারকারী আটক

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ৭২ হাজার কেজি সুপারিসহ ২৫ জনকে আটক করেছে কোস্ট গার্ড। সুপারিগুলো মিয়ানমার থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা হয়েছিল বলে জানিয়েছে বাহিনীটি।
নোয়াখালীর হাতিয়ায় মিয়ানমার থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ৭২ হাজার কেজি সুপারিসহ ২৫ জনকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দ সুপারির আনুমানিক মূল্য ২ কোটি ৮৮ লাখ টাকা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত শনিবার রাতে এ তথ্য জানান। তিনি বলেন, ২৭ নভেম্বর বেলা ১১টার দিকে হাতিয়ার লাল বয়া-সংলগ্ন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ডের হাতিয়া স্টেশন। সন্দেহজনক তিনটি বোটে তল্লাশি করে সুপারি ও ২৫ জনকে আটক করা হয়।
জব্দ সুপারি ও বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান সুমন আল মুকিত।
সূত্র: আজকের পত্রিকা
সম্পর্কিত আরও খবর

ফেনী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, একই পরিবারের তিনজন আটক

বাঘাইছড়ি-মিজোরাম সীমান্তে তিন ড্রোন লক্ষ্য করে বিজিবির ১৫ রাউন্ড গুলি



